২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৩৭ বাংলাদেশি ফেরত আসছে শুক্রবার

মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া আরও ৩৭ বাংলাদেশি শুক্রবার ফেরত আসছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 06:51 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বিজিবি ১৭ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খন্দকার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিয়ানমারের জলসীমায় উদ্ধার আরও ৩৭ জনকে শনাক্ত করা হয়েছে।

“শুক্রবার সকাল সাড়ে ১০টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হবে।”

এ নিয়ে দুই দফায় ২০৮ জনের মধ্যে ১৮৭ জন বাংলাদেশি হিসেবে চিহ্নিত হলো।

এর আগে গত ২১ মে মিয়ানমার উপকূলে একটি নৌকা থেকে ২০৮ জনকে উদ্ধারের পর এর মধ্যে ২০০ জন বাংলাদেশি রয়েছে বলে দাবি করে মিয়ানমার।

পরে পরিচয় যাচাই করে ১৫০ জনকে বাংলাদেশি শনাক্ত করে গত ৮ জুন দেশে ফিরিয়ে আনে বিজিবি।

এর বাইরে ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী, যাদের রোহিঙ্গা ও বাঙালি পরিচয় দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।