২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক যুবকের ট্রেনে কাটা পড়া লাশ উদ্ধার হয়েছে। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 04:10 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মাটিকাটা এলাকায় জয়দেবপুর-যমুনা সেতু রেললাইন থেকে লাশটি উদ্ধার হয় বলে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই বাদল মিয়া জানান।

নিহত উজ্জল বর্মণ (২২) শ্রীপুর উপজেলার ভেরামতলী এলাকার অনিল কুমার বর্মণের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাটিকাটায় এক আত্মীয়ের বাসায় ২/৩ দিন আগে বেড়াতে এসেছিলেন উজ্জল। বুধবার রাতে তাকে ওই রেলক্রসিং এলাকায় হাঁটাহাটি করতে দেখা গিয়েছিল।

ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসের নিচে উজ্জল কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে। ট্রেনটি রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকা অতিক্রম করেছিল।

ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।