নড়াইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
নড়াইলে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত সবুজ আলী (২৯) মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকার শেখ রোস্তম আলীর ছেলে। তিনি পলাতক রয়েছেন।
একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইমদাদুল ইসলাম জানান, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ সবুজকে আটক করা হয়।
এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
