২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। 

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 04:01 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

মঙ্গলবার রাতে সেজিয়া আমিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান।

এরা হলো, ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইব্রাহিম হোসেন (১১) ও মুজাহিদ (৮)।  

স্বজনদের বরাত দিয়ে ওসি শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই ভাই বিকালে ক্ষেতে মুগডাল তুলতে যায়। এর পর আর বাড়ি ফিরে আসে নি। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১১টার দিকে রাস্তার পাশের একটি ডোবায় তাদের লাশ ভাসতে দেখা যায়।