২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জে তাহিরপুরে পানিতে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 06:48 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

সোমবার বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের দশঘর লাউড়েরঘর এলাকায় এ ঘটনা ঘটে।

এরা হলো, দশঘর লাউড়েরঘর এলাকার আজহার মিয়ার ছেলে আমিন মিয়া (১১), শামীম মিয়া (৮) ও আল আমিন (৬)।

তাহিরপুর থানার ওসি মো. শহিদ উল্লাহ জানান, সোমবার বিকেলে বাড়ির পাশের পুকুরে কলাগাছ দিয়ে তৈরি ভেলায় চড়ে খেলছিল শামীম মিয়া ও আল আমিন। এ সময় ভেলা উল্টে দুই ভাই পানিতে তলিয়ে যায়।

পরে বড় ভাই আমিন মিয়া তাদের বাঁচাতে পুকুরে নামলে সেও ডুবে যায়। আধঘণ্টা পর স্থানীয়রা পুকুর থেকে তিন ভাইয়ের লাশ উদ্ধার করে।