রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত
রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার নন্দনগাছী রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত মামুনুর রশিদ উপজেলার বরকতপুর গ্রামের মহসিন আলী প্রামাণিকের ছেলে। চারঘাট ডিগ্রি কলেজের ছাত্র ছিল মামুন।
চারঘাট থানার ওসি আলমগীর হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে মামুন নন্দনগাছী রেল স্টেশনের কাছে রেললাইন পার হচ্ছিল। এ সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন ধাক্কা দিলে তার দুই হাত কাটা পড়ে।
“তাকে উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত র্চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
