২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সাউথ-ইস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সাউথ-ইস্ট ইউনিভার্সিটির চার সদস্যের একটি প্রতিনিধি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবেদেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 10:05 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যায়।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, সাক্ষাতের সময় প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি এ সময় প্রতিনিধি দলকে উচ্চ শিক্ষার মান রক্ষায় কাজ করার আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে।

এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়কে উন্নত মানুষ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় কাজ করার আহ্বান জানান।

প্রতিনিধি দলেল অন্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, উপ-উপাচার্য হুমায়ুন কবীর চৌধুরী, রেজিস্ট্রার কাজী ফখরুদ্দীন আহমেদ।

পরে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মাহফুজুর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে পোল্যান্ডে বাংলাদেশি পণ্যের বাণিজ্য ও রপ্তানি বাড়াতে কাজ করার আহ্বান জানান।