২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ২ ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার

মাগুরা সদর থেকে মানবপাচারকারী সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 08:31 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

রোববার দুপুরে শহরের নতুন বাজার ও ভায়না হাসপাতাল গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন মাগুরা সদরের দাসনা গ্রামের আরিফুজ্জামান ও  ব্রাহ্মণবাড়িয়ার জসিম উদ্দিন।

সদর থানার ওসি মুন্সি আসাদুজ্জামান জানান, আরিফুজ্জামান ও  জসিম উদ্দিন জনপ্রতি চার লাখ টাকার চুক্তিতে মালেয়েশিয়া ও সৌদি আরবে পাঠানোর কথা বলে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।

বিদেশ গমনেচ্ছু এসব ব্যক্তির পাসপোর্ট জমা নিয়ে লোক দেখানো মেডিকেল চেকআপ করিয়ে মাসের পর মাস অপেক্ষায় রেখেছেন।

প্রতারিতদের মধ্যে মঘি ইউনিয়নের মৃত বরকত উল্লাহর ছেলে শহিদুলসহ ছয় জন মাগুরা সদর থানায় অরিফুজ্জামান ও  জসিম উদ্দিনের নামে মামলা দায়ের করেন। ওই মামলায়  তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আসাদুজ্জামান বলেন, “গ্রেপ্তার  দুজন সংঘবদ্ধ  মানব পাচারকারী চক্রের সদস্য। আগেও তারা প্রতারণার মাধ্যমে একাধিক ব্যক্তিকে বিদেশে পাচার করেছে, যারা এখনও নিখোঁজ রয়েছে।”