২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় নব দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর পূর্ব বাড্ডায় মাসখানেক আগে বিবাহিত এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 04:10 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

এরা হলেন- শাহিন (২২) ও রুবি (১৮)। শাহিন স্থানীয় একটি ফার্নিচার তৈরির কারখানায় কাজ করতো।

বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, রোববার সকাল সাড়ে ১১টায় পূর্ব বাড্ডার আনন্দনগর এলাকার কৃষি ব্যংকের পাশের ১৮০৫ নম্বর হোল্ডিংয়ের একটি আধা পাকা বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের লাশ সিলিং ফ্যানের রডের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল।

“গত ১০ মে এই দুজনের বিয়ে হয়। পারিবারিক বিরোধের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।”