মহেশখালীতে পলাতক আসামি গ্রেপ্তার
কক্সবাজারের মহেশখালী উপজেলায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার বজল আহমদ (৪৯) শাপলাপুর ইউনিয়নের পুঁইছড়া এলাকার বাসিন্দা।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে মহেশখালী থানার পরিদর্শক সাইকুল ভূঁইয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তার (বজল) বিরুদ্ধে হত্যা, মারামারি, চুরিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার সাত মাসের কারাদণ্ড রয়েছে।’’
আইনি প্রক্রিয়া অনুযায়ী বজলকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ পরিদর্শক জানান।
