২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে নারীর লাশ উদ্ধার

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশের একটি জমি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 04:40 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কদমপুর এলাকায় মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

তবে তার পরিচয় জানা যায়নি।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই মো. আশরাফ আলী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মিডফোর্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“সাদা ছাপা সালোয়ার কামিজ পরা ওই নারীর পেটের বাম পাশে দুটি ও ডান পাশে একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”

লাশটিতে পচন ধরেছে। ২/৩ আগে দুর্বৃত্তরা হত্যার পর লাশটি ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এসআই আশরাফ।