মুন্সীগঞ্জে র্যাব সদস্যের ‘আত্মহত্যা’
মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাব-১১ এর ভাগ্যকূল ক্যাম্পে এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
ভাগ্যকূল ক্যাম্পের আবাসিক রুমের শৌচাগারে মঙ্গলবার রাতে এএসআই তাজুল ইসলামের (৪২) লাশ পাওয়া যায়।
তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
শ্রীনগর থানার ওসি মুজিবুর রহমান জানান, র্যাব সদস্যের আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে তিনি হতাশায় ভুগছিলেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।
তিনি প্রায় পৌনে দুবছর ধরে র্যাবে কর্মরত আছেন।
তাজুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কামালপুর গ্রামে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
তার মৃত্যুর পর পরিবারের কেউ শ্রীনগর আসেনি। তবে, তার ভাইয়ের অনুরোধে র্যাবের ব্যবস্থায় লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে বলে জানান ওসি মুজিবুর।
