মাগুরা উপজেলা পরিষদ নির্বাচন ২১ জুলাই
মাগুরা সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচন আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে।
বুধবার উপ-নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আগামী ২২ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৫ জুন মনোনয়নপত্র বাছাই এবং ৫ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন (৭০) গত ২২ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পদটি খালি হয়।
২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
