২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ট্রলারডুবি, চালক নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে ইটবোঝাই ট্রলার ডুবে চালক নিখোঁজ হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 06:04 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

বুধবার বেলা ৪টার দিকে আশুগঞ্জের বিওসি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

তবে নিখোঁজ ট্রলার চালকের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আশুগঞ্জ থানার ওসি আবু জাফর জানান,  আশুগঞ্জ ফেরিঘাট থেকে একটি ইট বোঝাই ট্রলার সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই মেঘনা নদীতে ডুবে যায়।

ট্রলারডুবির পর থেকে চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।