২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাংশায় অবসরপ্রাপ্ত কনস্টেবলকে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা দুর্বৃত্তরা। ওই হামলায় নিহতের এক সঙ্গী আহত হয়েছেন।    

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 03:43 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

পাংশা থানার ওসি আবু শ্যামা মো. ইকবাল হায়াত জানান, মঙ্গলবার রাতে কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এতে জড়িত অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।

নিহত প্রতিশ সরকার পরশ (৫৫) ওই গ্রামেরই বাসিন্দা। আহত মাসুদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটকরা হলেন গুরুদাস ও জগদিশ। তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। 

স্বজনদের বরাত দিয়ে ওসি ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে ১০/১২ জন ‘সন্ত্রাসী’ প্রতিশ ও মাসুদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদের পিটিয়ে গুরুতর জখম করে বাড়ির কাছে পাট ক্ষেতে ফেলে পালিয়ে যায়।

রাতেই স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়। সেখানে বুধবার ভোর ৪টার দিকে প্রতিশের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ।

এসপি তেফায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।