২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে আড়াই হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুই হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 03:38 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

তবে এ ঘটনায় মাঝি ও শ্রমিকদের কেউ হতাহত বা নিখোঁজ হয়নি বলে জানিয়েছেন গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এ দোহা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ইস্মানিচর এলাকায় ‘এমভি মামা-ভাগিনা’ নামের ট্রলার মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

এরপর স্থানীয়রা ট্রলারের মাঝি মো. আলী হোসেনসহ ট্রলারে থাকা রাব্বি হোসেন ও মো. ফারুক নামে তিনজনকে উদ্ধার করেছে।

এরা ছাড়া ট্রলারে আর কেউ ছিল না বলে উদ্ধার তিনজন পুলিশকে জানিয়েছেন।

ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা দোহা আরও জানান, বুধবার সকালে ‘এমভি মামা-ভাগিনা’ মুন্সীগঞ্জের মুক্তারপুরের ক্রাউন্ট সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্টবোঝাই করে দাউদকান্দি যাচ্ছিল। পথে ইস্মানিচর এলাকার সেটি মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে পড়ে।