২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএসআরএম কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন এক শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 07:00 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বারৈয়ারহাট এলাকার ওই কারখানার দেয়াল ঝালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

নিহত মোমিনুল হক (২৬) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ওমরবান্দা গ্রামের ওজির উদ্দিনের সন্তান।

সহকর্মী আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দৈনিক ভিত্তিতে কারখানার কন্সট্রাকশন বিভাগে কাজ করি।

“আজ (মঙ্গলবার) কারখানার দেয়ালে ঝালাইয়ের কাজ করতে গেলে দেয়ালের গায়ে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় মোমিনুল।”

মোমিনুলকে সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৩টার দিকে মোমিনুলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।