২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

রাজধানীর জুরাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 02:39 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

মঙ্গলবার সকাল ৯টার দিকে জুরাইন রেলগেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে লুঙ্গি ও গামছা ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, সকালে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনটি রেলগেইট পার হওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।

পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।