২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় ভটভটি চালকসহ নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ভটভটি চালকসহ দুজন নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 01:50 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

শিবগঞ্জ থানার এসআই আব্দুল করিম জানান, মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের কয়লাবাড়ি এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।

নিহতরা হলেন- মির্জাপুর বাঙ্গালপাড়া গ্রামের মোজাম্মেল হক (৪০) ও নামোচাকপাড়ার বাবুল (৪৫)। হতাহতরা সবাই ভটভটির আরোহী ছিলেন।

এসআই আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কানসাট যাওয়ার পথে যাত্রীবোঝাই ভটভটিকে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল থেকে একটি খালি ট্রাক বের হয়ে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভটভটির চালক মোজাম্মেল নিহত হন।

এতে আহত হন- নামোচাকপাড়ার বাবুল, বালিয়াদীঘি গ্রামের বাবু, জাপান এবং বারিকবাজার গ্রামের মাসেদ আলী। অবস্থা গুরুতর হওয়ায় বাবুল এবং জাপানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবুলের মৃত্যু হয়। বাকি দুজনকে শিবগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।