২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার জুরাইনে ছুরিকাঘাতে দিনমজুর নিহত

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক দিনমজুর নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 01:27 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. মামুন (২০) নামে ওই যুবকের মৃত্যু হয়।

তার বাড়ি শরিয়তপুরের নরিয়ায়। জুরাইনের কমিশনার রোডের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, রাতের বেলা স্বজনরা মামুনকে হাসপাতালে নিয়ে আসেন। তার পেটে ধারালো অস্ত্রের জখম ছিল।

পরিবারের বরাত দিয়ে মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ১১টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা মামুনকে ছুরি মেরে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।” 

আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হলে মামুন কিছুটা সুস্থ হয়ে ওঠেন। এরপর ভোররাতে তাকে বাসায় নিয়ে যান স্বজনরা।

কিন্তু বাসায় নেওয়ার পর অবস্থার অবনতি হলে সকালের দিকে মামুনকে আবারও হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।