২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ‘জাল নোট চক্রের’ ছয় সদস্য গ্রেপ্তার

রাজধানীর মিরপুর থেকে জাল নোট চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 11:06 AM

Updated : 25 Apr 2022, 01:28 PM

মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে নোট জাল করার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে মুনতাসিরুল জানান।

তিনি বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।