২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দে গ্রাম পুলিশ গুলিবিদ্ধ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক গ্রাম পুলিশকে গুলি করেছে দুর্বৃত্তরা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 09:14 PM

Updated : 22 Aug 2022, 12:31 PM

সোমবার দুপুরে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউয়াজানি গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আক্কাছ আলী (৫৫) দেবগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ।  তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি এ কে এম নাসিরুল্লাহ জানান, রোববার ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় কিশোরদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এতে জড়িয়ে পড়েন আক্কাস আলী।

এর জেরে সোমবার বেলা ২টার দিকে কয়েকজন অস্ত্রধারী যুবক আক্কাস আলীর বুকে এবং হাতে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান ওসি নাসিরুল্লাহ।