২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত, যুবক গ্রেপ্তার

দিনাজপুর শহরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 07:19 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

গ্রেপ্তার মো. সান (২২) শহরের চকবাজার এলাকার মো. নাসিমের ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার এসআই বিদ্যুৎ কুমার মজুমদার জানান, সোমবার বিকাল ৪টার দিকে শহরের গোলকুঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এরপর ওই কলেজছাত্রীর বাবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিদ্যুৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার সান মাদকাসক্ত ও স্থানীয় একটি সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সে বালুবাড়ী চাদেরহাট ক্লাব এলাকায় স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল।

শনিবার কলেজগামী এক ছাত্রীকে সান প্রেম নিবেদন করে এবং এক পর্যায়ে ওই ছাত্রীর হাত ধরে টানাটানি করে। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা জড়ো হরে ‘বখাটে’ সান পালিয়ে যায় এবং আত্মগোপন করে।

ঘটনার দিনই ওই ছাত্রীর বাবা ‘বখাটে সান’র বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এরপর সোমবার আটকের পর ওই ছাত্রীর বাবা সানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই মামলা করেন বলে জানান এসআই বিদ্যুৎ।