২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় একজনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ার বিউটি পার্লার মালিক শাহজাদী ফারজানা ববি হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 03:52 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান সোমবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মজিবর রহমান লিখন শহরের কমলাপুর এলাকার ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় বাকি চার আসামিকে খালাস দিয়েছে আদালত।

এরা হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিখনের স্ত্রী শারমিন আক্তার বৈশাখী, বন্ধু হেলাল উদ্দিন হেলাল, রুহুল আমিন রুবেল ও আতাই।

রায় ঘোষণার সময় লিখনসহ সব আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত মৃত্যুদণ্ডের রায়ের পাশাপাশি আসামি লিখনকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে।

জরিমানার টাকা আদায় করে নিহত নারী উদ্যোক্তা শাহজাদীর দুই মেয়েকে দিতে আদেশ দিয়েছেন বিচারক।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২৭ মার্চ সন্ধ্যায় কুষ্টিয়া শহরের কালিশংকরপুরে বিউটি পার্লার ব্যবসায়ী ফারজানার বাড়ি কাম ব্যবসা প্রতিষ্ঠানে ঢোকে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারজানার মৃত্যু হয়।

মৃত্যুর পর নিহতের স্বামী আবু শামস বাদী হয়ে লিখন ও তার স্ত্রী বৈশাখীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে র‌্যাবের অভিযানে তারা আটক হন।

পরে এ হত্যার ঘটনা তদন্ত করে লিখন ও বৈশাখিসহ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য নিয়ে বিচারক এ মামলার রায় ঘোষণা করলেন।

</div>  </p>