২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাবাকে হত্যা, ছেলে আটক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 06:00 PM

Updated : 22 Aug 2022, 12:26 PM

শনিবার সকালে উপজেলার দুরাকুটির গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত তৌহদ্দী মিয়ার (৬৫) ওই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় ছেলে আমিনুলকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, পারিবারিক কলহের জেরে দুদিন আগে আমিনুলকে সংসার থেকে পৃথক করে দেন তৌহদ্দী। এ নিয়ে তাদের মধ্যে মধ্যে ঝগড়া হয়। শনিবার সকালে ঘুমন্ত বাবাকে শ্বাসরোধে হত্যা করে আমিনুল।

“পরে লাশ গুম করার জন্য ঘরে গর্ত করে মাটি চাপা দেওয়ার সময় প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘরের ভেতর গর্ত থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”  

ওসি বলেন, “আমিনুল মানসিক ভারসাম্যহীন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”