২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 05:35 PM

Updated : 22 Aug 2022, 12:27 PM

শনিবার বেলা ১টার দিকে উপজেলার কেন্দুল এলাকায়  আমনুরা-গোদাগাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,  কেন্দুল গ্রামের মুনতাজ আলীর ছেলে মোহাম্মদ ফারুক (৩০), শফিকুল ইসলামের ছেলে নয়ন (৪০) ও রাজশাহীর তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে নুরে আলম সিদ্দিকী (৩০)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান,  বেলা সাড়ে ১২টার দিকে কেন্দুলগামী মোটরসাইকেলকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নুরে আলম ও ফারুক মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই জাহাঙ্গীর।