ঢাকা-শিলং-গুয়াহাটি ও কলকাতা-ঢাকা-আগরতলা বাস উদ্বোধন
ঢাকা-শিলং-গুয়াহাটি ও কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার সকালে প্রথম সফরে নরেন্দ্র মোদী ঢাকায় আসার পর বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুদেশের মধ্যে দুটি রুটে এই বাস সার্ভিসের উদ্বোধন হয়।
এসময় দুই প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাসে উঠেন। পরে বাস থেকে নেমে মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জী ও শেখ হাসিনা পতাকা নেড়ে শুভেচ্ছা জানান।
ভারতের প্রধানমন্ত্রীর টুইট থেকে সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রীর টুইট থেকে সংগৃহীত
উদ্বোধনের পর তিনটি বাসের একটি শিলং, একটি কলকাতা ও একটি আগরতলার পথে ছেড়ে যায়।
১ জুন পরীক্ষামূলক সেবার আওতায় কলকাতা-ঢাকা-আগরতলা রুটের প্রথম যাত্রীবাহী বাস বাংলাদেশ হয়ে আগরতলা যায়।
ভারতের প্রধানমন্ত্রীর টুইট থেকে সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রীর টুইট থেকে সংগৃহীত
আর ২২ মে ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে পরীক্ষামূলক বাস চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রথমবারের মতো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের একটি ২৬ আসনের বাসে ২২ সরকারি কর্মকর্তা গুয়াহাটির পথে রওনা দেন।
