২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মহানগর পুলিশের ১৭ কর্মকর্তার রদবদল

ঢাকা মহানগর পুলিশের ১৭ কর্মকর্তার দায়িত্বে রদবদল আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

শুক্রবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের দিন এই রদবদলের আদেশ হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শাহাব উদ্দিন কোরেশীকে অতিরিক্ত পুলিশ কমিশনার এ্যাডমিন ইন্সপেকশন অ্যান্ড অডিটের দায়িত্ব দেওয়া হয়েছে, শেখ মুহাম্মদ মারুফ হাসানকে ক্রাইম অ্যান্ড অপারেশন ও মোহাম্মদ ইব্রাহিম ফাতেমীকে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টে দায়িত্ব দেওয়া হয়েছে।

যুগ্ম পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে যুগ্ম পুলিশ কমিশনার ডিবি অ্যান্ড প্রসিকিউশন, ওয়াই এম বেলালুর রহমানকে লজিস্টিকসে, মীর রেজাউল আলমকে অপারেশনে, মুসলেহ উদ্দিন আহমেদকে ট্রাফিক (দক্ষিণ) এবং কৃষ্ণপদ রায়কে ক্রাইমের দায়িত্ব দেওয়া হয়েছে।

উপ-কমিশনার মো. কাইয়ুমুজ্জামান খানকে মিরপুর বিভাগের উপ-কমিশনার, মো. আব্দুল কুদ্দুসকে পরিবহন, মো. আবুল ফয়েজকে ইঅ্যান্ডডি, টুটুল চক্রবর্তীকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টার্নাল ইনভেস্টিগেশন, বিধান ত্রিপুরাকে পুলিশের উত্তরা বিভাগে, প্রবীর কুমার রায়কে ট্রাফিক (উত্তর), ড. এইচ এম কামরুজ্জামানকে প্রসিকিউশনে, মুনতাসিরুল ইসলামকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে এবং আনোয়ার হোসেনকে উপ-পুলিশ কমিশনার মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের এই রদবদল ছাড়াও বৃহস্পতিবার পুলিশ সুপার পদ মর্যাদার ৫৯ কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।