২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিঘিতে বিষ দিয়ে মাছ নিধন

রাজশাহীর বাগমারা উপজেলায় একটি দিঘিতে বিষ দিয়ে চাষের বিপুল পরিমাণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 07:07 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

শুক্রবার সকালে কনোপাড়া গ্রামের শবসার দিঘিতে মরে যাওয়া মাছগুলো ভেসে ওঠে বলে জানান মাছচাষিরা। 

এ ঘটনায় মাছচাষি গোলাম মোস্তফা বাদী হয়ে ৩১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনিসহ স্থানীয় ১৩ জন মাছচাষি ওই দিঘিটি মালিকদের কাছ থেকে ইজারা নিয়ে ২০০৫ সাল থেকে মাছ চাষ করে আসছেন।

কিন্তু স্থানীয় কিছু লোক দিঘিতে মাছ চাষে ভাগ না পেয়ে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল।

এর আগেও তারা একাধিক বার মাছ মেরেছে। এ নিয়ে ওই পক্ষের সঙ্গে তাদের সংঘর্ষ হয় বলেও জানান গোলাম মোস্তফা।

মোস্তফা আরও জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দিঘির পানিতে বিষ প্রযোগ করা হয়।

এতে প্রায় ৪০ লাখ টাকার মাছ মরে গেছে বলে দাবি করেন তিনি।

বাগমারা থানার ওসি মতিহার রহমান বলেন, এ ঘটনায় ৩১ জনকে আসামি করে মাছচাষি গোলাম মোস্তফা একটি মামলা দায়ের করেছেন।

সকালে থানার এএসআই আনোয়ার হোসেন দিঘিটি দেখে এসেছেন।