মৌলভীবাজারে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ৩টায় উপজেলা সদরের শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত শংকর তাঁতী (৪০) উপজেলার রাজঘাট চা বাগানের বাসিন্দা ও
বাগানের কারখানার গুদামের কর্মচারী ছিলেন।
শ্রীমঙ্গল থানার এসআই গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শংকর ক্যাথলিক মিশন রোড থেকে বেরিয়ে মোটরসাইকেলে মৌলভীবাজার সড়কে যাচ্ছিলেন।
এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই গিয়াস।
