গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
গাজীপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই মো. দাদন মিয়া জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ভুরুলিয়া মার্কাজ মসজিদের পাশে ঢাকা-ময়মনসিংহ রেলপথে লাশটি পাওয়া যায়।
নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার তার নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে কালো প্যান্ট ও লাল-সবুজ রংয়ে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ছিল।
দাদন মিয়া বলেন, “বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। তার পা দেহ থেকে আলাদা হয়ে গেছে।”
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
