সেলফিঢঙ্গে বাপ্পী
জাতীয় সংসদের অধিবেশন থেকে সেলফি তুলে নিজের ফেইসবুক ওয়ালে পোস্ট করেছেন সরকারদলীয় এক নারী সাংসদ।
বৃহস্পতিবার অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সময় আওয়ামী লীগের ফজিলাতুন নেসা বাপ্পী সেলফি পোস্ট করে লিখেছেন ‘আমরাও পারি’।
দুটি সেলফির একটিতে বাপ্পীর সঙ্গে আছেন আরেক নারী সাংসদ তারানা হালিম।
আরেকটিতে এই দুইজনের সঙ্গে রয়েছেন শিরীন নঈম।
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার মধ্যে আছরের নামাজের বিরতির সময় এই সেলফি তোলা হয়েছে।
সেলফি পোস্ট করে বাপ্পী তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ট্যাগ করেছেন।
রাজনীতিকদের মধ্যে সেলফি তোলায় বিশ্বব্যাপী খ্যাতি আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
সম্প্রতি চীন সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী লি খা ছিয়াংয়ের সঙ্গে মোদীর সেলফি বিশ্বব্যাপী আলোচিত হয়েছে।
