২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 10:08 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

তারা নতুন উগ্রপন্থি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডের’ সদস্য বলে র‌্যাব কর্মকর্তারা বলছেন।

গ্রেপ্তাররা হলেন- মো. নাছির (২৭) ও মো. শামসু (২৮)।

র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সোহেল মাহমুদ বলেন, বৃহস্পতিবার নগরীর একে খান মোড় থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে নাছির ‘হামজা বিগ্রেড’র দ্বিতীয় শীর্ষ কমান্ডার।

এর আগে গত ১২ এপ্রিল নগরীতে পাঁচটি রাইফেল ও পাঁচটি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করার পর র‌্যাব-৭ এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন বলেন, তারা ‘শহীদ হামজা বিগ্রেড’ নামে নতুন একটি জঙ্গি গোষ্ঠী দাঁড় করানোর চেষ্টা করছিলেন।

সে সময় তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি হাটহাজারী আবু বকর মাদ্রাসা, ২১ ফেব্রুয়ারি বাঁশখালী লটমনি পাহাড় ও ২৮ ফেব্রুয়ারি নগরীর হালিশহর এলাকা থেকে এবং ১২ ও ১৩ এপ্রিল নগরী থেকে রাইফেল ও পিস্তলসহ গ্রেপ্তার ২৪ জনের সবাই ‘হামজা ব্রিগেড’র সদস্য।

এদিকে বৃহস্পতিবার আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এএসপি সোহেল মাহমুদ জানান, লটমনি পাহাড় থেকে অস্ত্র ও জঙ্গি প্রশিক্ষণ আস্তানা উদ্ধাদের ঘটনায় দায়ের হওয়া মামলায় দুইজনকে বাঁশখালী আদালতে পাঠানো হয়েছে।

আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে বলেও জানান তিনি।