হবিগঞ্জে টেম্পো উল্টে নিহত ১
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় টেম্পো উল্টে এক যাত্রী নিহত হয়েছেন, আহত হন পাঁচ জন।
বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট সড়কে এই দুর্ঘটনায় নিহত নাঈম মিয়া (১৬) উপজেলার হাতুয়া গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
আহত যাত্রীদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, শায়েস্তাগঞ্জ থেকে একটি যাত্রীবাহী টেম্পো চুনারুঘাটে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ছয় যাত্রী আহত হয়। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া পর নাঈমের মৃত্যু হয়।
