২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুই লাইনেই ট্রেন চলাচল শুরু

কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশনে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ৮ ঘণ্টা পর লাইন আবার চালু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 01:08 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

রেলওয়ের লাকসাম লোকোশেডের ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী কাজী মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।

খবর পেয়ে লাকসাম লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন সকালে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বেলা ১২টার দিকে ইঞ্জিন ও বগি দুটি সরিয়ে ওই লাইন চলাচলের উপযোগী করা হয়।

মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর একটি লাইন বন্ধ থাকলেও স্টেশন এলাকার বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।

দুপুরের দিকে উদ্ধার কাজ শেষে দুটি লাইনই চালু হয় বলে জানান তিনি।

পুরনো খবর:

কুমিল্লায় উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত