মাদারীপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ব্যক্তিকে পাটক্ষেতের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত রেজাউল করিম (৩৫) পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ছলেমান কাজীর ছেলে ।
বুধবার সকালে গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূইয়া জানান।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেজাউলের সঙ্গে প্রতিবেশী আয়নাল কাজীর জমি নিয়ে বিরোধ ছিল।
"ওই বিরোধের জের ধরেই রেজাউলকে খুন করা হয়েছে বলে দাবি করছে নিহতের পরিবার।"
তবে দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি।
