চাঁপাইনবাবগঞ্জের পেট্রোল বোমাসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১৫টি পেট্রোল বোমা ও ১০টি হাতবোমাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার বিকালে শ্যামপুর চৌধুরী পাড়া থেকে আবুল কাশেমকে (৫৫) আটক করা হয়। তিনি চৌধুরী পাড়ার মৃত সিদ্দিকের ছেলে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহফুজ আলম জানান, গোপন সংবাদ পেয়ে আবুল কাশেমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি বস্তা থেকে ১৫টি পেট্রোল বোমা ও ১০টি ককটেল উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করা হয়।
নাশকতা সৃষ্টির জন্য পেট্রোল বোমা ও হাতবোমাগুলো রাথা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে কাশেমের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।
