২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৮ শিক্ষার্থীর ফল না হওয়ায় ৯ শিক্ষক বরখাস্ত

এসএসসি পরীক্ষায় লালমনিরহাটে সদরের কবি শেখ ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৮ শিক্ষার্থীর ফল প্রকাশ না হওয়ার জন্য দায়ী করে নয় শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 11:24 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

রোববার বিকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তারা হলেন- জরিনা বানু, আব্দুল লতিফ, মো. সুফিয়ার রহমান, সায়েদুল ইসলাম, একেএম আব্দুর রাজ্জাক, সোলায়মান আলী মণ্ডল, আলতাফ হোসেন, হাসান আলী ও শফিকুল ইসলাম।

মতিয়ার রহমান বলেন, ওই বিদ্যালয়ের ভকেশনাল শাখা থেকে এ বছর ৩৮ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। শনিবার ফলাফল প্রকাশ হলে কারও ফলাফল পাওয়া যায়নি।

পরে শিক্ষাবোর্ডে যোগাযোগ করে জানা যায়, ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র দেরিতে পৌঁছানোয় তাদের ফলাফল আসেনি।

তবে রোববার সংশোধিত ফলাফল প্রকাশ করলে তাতে ওই ৩৮ জনের মধ্যে ১৪ জন কৃতকার্য হয়।

ফল বিপর্যয়ের ঘটনায় বিকালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ জরুরি সভা করে। সভায় ওই  নয় শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।