২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ৫ ভুয়া চিকিৎসককে দণ্ড

সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 06:21 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

রোববার দুপুরে র‌্যাব-৯ এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খিসার আদালত এদেরকে ছয় মাস কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নূর মোহাম্মদ (২৮), বিজন হাওলাদার (৩২), মিন্টু কান্তি দাস (৩৩), লোকমান হোসেন (৪৮), হারুন অর রশিদ (৪২)।

এছাড়া দিরাই উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকের উপ-সহকারী মিজানুর রহমানকে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

র‌্যাব-৯ এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন জানান, এদের বিরুদ্ধে চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় কোনো সনদ দেখাতে না পারায় আদালত তাদের এ দণ্ড দেয়।