২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী কার্যালয়মুখী নিপীড়নবিরোধী পদযাত্রায় বাধা

যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গণপদযাত্রা শুরুর পরপরই পুলিশের বাধার মুখে শেষ হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 03:06 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্র জোটের পদযাত্রা বের হয়ে শাহবাগ মোড়ে এলে পুলিশ আটকায়।

এর পর পাঁচ সদস্যের প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যায়। দলে রয়েছেন- শিবলি হাসান, শাম্মী হক, বিপাশা মৌ, সুবীর চক্রবর্তী ও মো. ইরফান।

শনিবার যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্র জোটের সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদযাত্রার ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের বিধান এবং যৌন নিপীড়নের মামলার বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইবুনাল গঠনের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।

“দুটি দাবি আদায়ে এবং টিএসসিতে বর্ষবরণে যৌন নিপীড়ন থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া যৌন-নিপীড়নে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে সংগঠনটি।”

</div>  </p>