২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মহানগরে ছাত্রলীগের নতুন দুই কমিটি

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ছাত্রলীগের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 09:40 AM

Updated : 22 Aug 2022, 12:22 PM

ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের স্বাক্ষরে শনিবার রাতে এই কমিটি হয়। এক বছরের জন্য এই কমিটি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নতুন কমিটিতে উত্তরে মো. মিজানুর রহমান সভাপতি এবং মো. মহিউদ্দিন আহম্মেদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সহ সভাপতি হয়েছেন আসিফ উল্লাহ মিথুন এবং যুগ্ম সম্পাদক পদ পেয়েছেন মো. ইব্রাহিম। মো. ইমাম হোসেন ও সালমান খান প্রান্ত সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন।

দক্ষিণে মো. বায়জিদ আহম্মেদ খান সভাপতি এবং মো. সাব্বির হোসেন সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। এই শাখায় ঘোষিত কমিটির তিন সহ-সভাপতি হচ্ছেন, মো. মহসিন আহম্মেদ, মহিউদ্দিন চৌধুরী বাবু এবং জহিরুল ইসলাম জহির।

যুগ্ম সম্পাদক হয়েছেন মো. আসাদুজ্জামান। এছাড়া আবু হাসান তাপস ও মো. ইমাম হাসান খান সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

শনিবার ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন হয়। এছাড়া বৃহস্পতিবার উত্তরের সম্মেলন হয়। দলের গঠনতন্ত্র অনুসারে সাংগঠনিক জেলা মর‌্যাদার এই কমিটিগুলোর মেয়াদ এক বছর হলেও প্রায় কোন ক্ষেত্রেই তা মানা হয় না। এর আগে ২০১০ সালে ঢাকা মহানগর ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়।