২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মধুপুর ও গোপালপুর উপজেলায় ছয়টি চোরাই মোটরসাইকেলসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2015, 03:55 PM

Updated : 22 Aug 2022, 12:19 PM

র‌্যাব-১২ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, বুধবার রাতভর মধুপুরের পল্লল সিনেমা হলের কাছে পরিমল নামে এক ব্যক্তির গ্যারেজ ও গোপালপুরের হাদিরা বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মধুপুর সদরের মুকুলের ছেলে পরিমল (২৫), আকালিয়াবাড়ি গ্রামের আবদুল গনির ছেলে মিনহাজুর রহমান (৪৪) ও গোসাইবাড়ি গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মহিউদ্দিন মিন্টু (৪০)।

র‌্যাব কর্মকর্তা বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন থেকে মোটরসাইকেল চুরি ও চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

এ চক্র দেশের বিভিন্ন স্থান থেকে চুরি করা মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রি করে থাকে বলে জানান তিনি।