মুন্সীগঞ্জে বাসচাপায় ৩ নারী নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় তিন নারী পথচারী নিহত হয়েছেন।
ভবেরচর পুলিশ ফাঁড়ির এসআই মো. আশরাফুল জানান, বুধবার সকালে ভবেরচর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে কুমিল্লার চালিভাঙ্গার এলাকার মো. ওয়াদুদের স্ত্রী হামিদা বেগম (৪৫) ও জগন্নাথকান্দির অমূল্য দাস কাননের (৩৫) পরিচয় জানা গেছে।
এসআই আশরাফুল আরও জানান, কুমিল্লাগামী একটি বাস ওই তিন নারী পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
হাসপাতালে নেওয়ার পথে মারা যান অপর নারী।
বাস ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান এসআই আশরাফুল।
