২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

রাজশাহীর তানোরে বাসচাপায় ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 12:26 PM

Updated : 25 Apr 2022, 01:23 PM

নিহত গৌতম কুমার (২৫) উপজেলার পারিশা দূর্গাপুর গ্রামের অনীল কুমারের ছেলে।

তিনি ঢাকার ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ইলেক্ট্রিক্যাল বিভাগের শেষবর্ষের ছাত্র ছিলেন।

তানোর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গৌতম বুধবার সকালে সাইকেলে করে রাজশাহী-চৌবাড়িয়া সড়ক ধরে যাওয়ার সময় পাশের রাস্তা থেকে সড়কে ওঠা রাজশাহীগামী একটি বাস তাকে চাপা দেয়।

“স্থানীয়রা গৌতমকে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে বাসটি ভাঙচুর করে বলে জানান ওসি।