২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে ‘হত্যার’ পর আত্মহত্যা

রাজধানীর হাজারীবাগে স্ত্রীকে হত্যার পর এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 10:48 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

সোমবার রাত ৯টার দিকে ‍৪৭ গজমহল এলাকার একটি বাড়ির এক কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করে বলে জানিয়েছেন হাজারীবাগ থানার এসআই ভজন বিশ্বাস।

নিহতরা হলেন, রাসেল (২৫) ও ইফাত (২২)।

চামড়ার ক্ষুদ্র ব্যবসায়ী রাসেলের সঙ্গে কয়েক বছর আগে ইফাতের বিয়ে হয়েছিল বলে স্থানীয়দের উদ্ধৃত করে জানিয়েছেন এসআই ভজন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজেদের মধ্যে কলহের জের ধরে রাসেল স্ত্রীর গলায় ছোরা দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিতের পর ফ্যানের সঙ্গে ঝুলে আত্নহত্যা করেছেন।”

তিন তলা ওই বাড়ির তৃতীয় তলায় থাকতেন এই দম্পতি। তাদের কোনো সন্তান নেই।