২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ২ ‘টেন্ডারবাজ অস্ত্রসহ’ গ্রেপ্তার

সাভার পৌরসভার একটি উন্নয়ন কাজের দরপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 04:48 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

সোমবার দুপুরে পৌরভবনে গ্রেপ্তাররা হলেন ওসমান গণি রাসেল (২৫) ও মোহাম্মদ ইব্রাহিম (২৮)।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ওসি মীর শাহীন শাহ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৌরসভার ৫২টি উন্নয়নমূলক কাজের প্রায় সাড়ে তিন কোটি টাকার দরপত্র জমা দেওয়ার শেষদিন ছিল সোমবার।

অন্য ঠিকাদারের লোকজন যাতে দরপত্র জমা দিতে না পারে সেজন্য এ দুই যুবক অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল।

তবে তারা কার পক্ষে টেন্ডারবাজি করতে এসেছিল তা জিজ্ঞাসাবাদ করে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।