বিরল সীমান্ত ‘অতিক্রমকালে’ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে কয়েকটি মামলার আসমি এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে বনগাঁও সীমান্ত থেকে নুর ইসলামকে গ্রেপ্তার করা হয়।
নুর ইসলাম বিরল উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিরলের ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বিরল থানার ওসি আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বনগাঁও সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়।
নুর ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন ঘটনায় ৮টি মামলা রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন বলে জানান ওসি।
