২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে যুবককে শ্বাসরোধে হত্যা

রাজশাহীর চারঘাট উপজেলায় এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 04:06 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

সোমবার দুপুরে উপজেলার শিমুলিয়া গ্রামের কালাই ক্ষেত থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত জীবন (৩০) ওই গ্রামের হায়দার আলীর ছেলে।

চারঘাট থানার ওসি আলমগীর হোসেন বলেন, রোববার সন্ধ্যায় জীবন বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা লিচু বাগানের পাশে কালাই ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। লাশের বুকে, মুখে ও চোখে আঘাত এবং মুখ দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন রয়েছে।

জীবনকে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে ধারণা এ পুলিশ কর্মকর্তার।