২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ঘরের ভেতর তাবলিগ নেতার গলা কাটা লাশ

সিলেট শহরে তাবলিগ জামায়াতের স্থানীয় এক আমিরকে তার বাসায় গলা কেটে হত্যা করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 02:35 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

নিহত ইব্রাহিম আবু খলিল (৫৫) ভারতে চিল্লা শেষে দুই দিন আগে দেশে ফেরেন। তিনি সিলেট তাবলিগ জামায়াতের আমিরের দায়িত্বে ছিলেন বলে তার ছেলে সাজিদ উদ্দিন জানান। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, সোমবার সকাল ১০টার দিকে নগরীর চারাদিঘীর পাড়ে ইব্রাহিমের বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

“শোবার ঘরে খাটের নিচে হাত-বাঁধা ও গলা কাটা লাশটি পাওয়া যায়। মুখের উপর একটি বালিশ চাপা দেয়াও ছিল।”

নিহতের ঘর থেকে ল্যাপটপ ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে স্বজনরা পুলিশকে জানিয়েছেন।

নিহতের ছেলে সাজিদ জানান, রোববার রাতে খাওয়ার পর তার বাবা ঘুমিয়ে পড়েন। সকালে ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে তারা রক্তাক্ত লাশ দেখেন।

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।