২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে এক কেজি হেরোইন উদ্ধার, আটক ১

যশোরের বেনাপোল থেকে এক কেজি হেরোইনসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 12:08 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

রোববার রাত সাড়ে ৮টার দিকে বেনাপোলের সাদিপুর গ্রামের বেলতলা এলাকায় হেরোইনের ওই চালন আটক করা হয় বলে বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানান।

আটক কালু মিয়া (৪৫) ওই গ্রামের আলি বক্স মিয়ার ছেলে।

ওসি জানান, ভারত থেকে আসা হেরোইনের একটি বড় চালানের খবর পেয়ে পুলিশের একটি দল সাদিপুর বেলতলা মোড়ে অবস্থান নেয়। কালু বাইসাইকেলে করে সেখানে পৌঁছালে পুলিশ তাকে থামায়।

কালুর দেহ তল্লাশি করে একশ গ্রামের আটটি এবং ৫০ গ্রামের চারটি প্যাকেটে মোট এক কেজি হেরোইন পাওয়া যায় বলে জানান ওসি। 

তিনি বলেন, উদ্ধার করা হেরোইনের দাম আনুমানিক এক কোটি টাকা। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে।